Wednesday, 17 December 2014

Breast Care, Hanging Breast, Breast tightening, Large Breast, small Breast





নারীর স্তন নিয়ে ভাবনা



বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ঝুলে যাওয়া একটি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া ।


মাধ্যাকর্ষণ এবং স্তনের চামড়ার স্থিতিস্থাপকতা হারানো বা হ্রাস পাওয়ার ফলে যে পেশি কলা, অস্থিবন্ধনী এবং চামড়া স্তনকে ধরে রাখে, তা ক্রমে দুর্বল হয়ে যাওয়ার ফলস্বরূপ স্তন ঢিলে হয়ে যায় এবং তার যৌবন রূপ হারাতে থাকে ।

এমনকি জিনতত্ত্বীয় কারণে অল্প বয়সে স্তন ঢিলে হয়ে অর্থাৎ ঝুলে যেতে পারে ।



 স্তন ঝুলে যাওয়ার কিছু কারণ :




২২ থেকে ২৩ বছর বয়সে স্তন ঝুলে যাওয়ার নানাবিধ কারণ থাকতে পারে ।


১/ বিএমআই (BMI) বৃদ্ধি,
২/ স্তনের অতিরিক্ত আকার এবং
৩/ধূমপান (প্রত্যক্ষ বা পরোক্ষ) প্রায় যে কোনো বয়সেই নারীর স্তন ঝুলে যাওয়ার অন্যতম কারণ ।

তাছাড়া যেসব খেলাধুলায় স্তন সজোরে লাফালাফি করে যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চলম্ফ ইত্যাদি কারণে স্তন ঝুলে যোওয়ায় ব্যাপক ভূমিকা রাখে ।

এছাড়া যে কোনো কারণে স্তন ঝুলে যাওয়ার সঙ্গে অস্থিবন্ধনী এবং স্তনের চারপাশের চামড়ার স্থিতিস্থাপকতার বিষয়টি জড়িত । বিএমআই বৃদ্ধি এবং বড় আকারের স্তন সাধারণত মাধ্যাকর্ষণের কারণে হয়ে থাকে। স্তনের পেশিকলা, নিচের দিকে টানা, স্তনের চামড়ার টান টান ভাব শিথিল, দুর্বল হয়ে যাওয়ার ফলে স্তনে ঢিলা ভাব পরিলক্ষিত হয় । খেলাধুলার সময় ক্রমে স্তনের উপর-নিচ কম্পনের কারণেও স্তনের পেশি দুর্বল হয়ে যেতে পারে- যা পরে স্তনকে সঠিক মাত্রায় সাপোর্ট দেয়ার সামর্থ্য হারায় ।



 স্তন বৃদ্ধি বা ঝুলে যাওয়া নিয়ে কিছু ভুল ধারণা :


নারীদের মধ্যে ভুল ধারণা আছে, সন্তানকে স্তন্যদান করার কারণে অল্প বয়সে স্তন ঝুলে পড়ে । এ ধারণা এশিয়ার কিছু দেশে বিদ্যমান । তবে এ ভুল ধারণা মধ্যপ্রাচ্যের নারীদের বেলায় প্রকট ।


আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনের বর্ণনা মতে স্তন্যদানের সঙ্গে স্তনের আকারের সম্পর্ক নেই । এমনকি যেসব নারী একের অধিক সন্ত্মানকে স্তন পান করান, তাদেরও সন্তানকে স্তন্যদানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব স্তনের আকারে পড়ে না ।



ডা. এস এম বখতিয়ার কামাল
সহকারী অধ্যাপক (চর্ম, যৌন ও অ্যালার্জি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কামাল স্কিন সেন্টার : ০১৭১১৪৪০৫৫৮

 

No comments:

Post a Comment