Hair Loss , Hair Cycle; Hair Treatment
চুলের জীবন রহস্য ও চিকিৎসা
চুল কাটার পর আবার গজায়। চুল পরে চিকিৎসায় আবার ওঠে । কারও চুল চিকন, কারো চুল মোটা, কারও চুল ঘন, কারও চুল পাতলা । কারও বিজ্ঞাপনে চুল নিয়ে ভাবনা আর না, আবার কেউ লেখে-টাক আজই ঢেকে যাক ।
কেউ করেন হারবাল চিকিৎসা, কেউ করেন রিবন্ডিং, আবার কেউ ১০ মিনিটেই টাক সমস্যা সমাধানের বিজ্ঞাপন দিয়ে থাকেন । এছাড়া চুলের শ্যাম্পু, চুলের তেল এসব নিয়ে কত না মাতামাতি । ইদানীং বিভিন্ন বিউটি পারলারে ভেষজ চিকিৎসায়ও চুল নিয়ে তুলকালাম চলছে ।
কেন এমনটি চলছে, তা সহজেই অনুমেয় । সৃষ্টিকর্তা মাথার শক্ত ভিত্তির ওপর চুল দিয়ে মাথাকে ঢেকে দিয়েছেন । এর প্রধান কারণ মানব সৌন্দর্য । মানব সৌন্দর্য্যে এ চুল নিয়ে আদিকাল থেকেই নানা সৌন্দর্যচর্চা ও চিকিৎসা হয়ে আসছে ।
নারীদের মাথায় চুলকে বিউটিশিয়ানরা হেয়ার স্টাইলের মাধ্যমে শৈল্পিক আকারে সৌন্দর্যমন্ডিত করে থাকেন । তাই নারীর সৌন্দর্য্যে অন্যতম উপাদান চুল । সেই আদি থেকেই চুল নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করে যাচ্ছেন; আবিষ্কার করে যাচ্ছেন নানা চিকিৎসা পদ্ধতি । এসব চিকিৎসা পদ্ধতি জানার আগে চুলের জীবনরহস্য নিয়ে বিশদ আলোচনা করা একান্ত জরুরি । চুল সাধারণত গড়ে ১ হাজার দিন পর্যন্ত বড় হতে থাকে যা Anagen Hair বা বাড়ন্ত চুল নামে পরিচিত ।
১ হাজার দিন বড় হওয়ার পর ১ সপ্তাহে বিশ্রামে যাওয়ার জন্য পরিবর্তিত হবে, যা Catagen Hair বা বিবর্তনশীল চুল । বিবর্তনশীল হওয়ার পর এ চুল ১০০ দিন বিশ্রামে থাকে। আর মানুষের মাথায় সাধারণত ১ লাখ চুল থাকে। গড়ে মাথা থেকে প্রতিদিন ১০০ চুল পড়ে যায়। এভাবেই চুল তার জন্মচক্রে আবির্ভূত হয়।
ডা. এএসএম বকতিয়ার কামাল
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কামাল স্কিন সেন্টার, ০১৭১১৪৪০৫৫৮

No comments:
Post a Comment